RetroFed Forum
Your home away from modern life.
বাংলা ভাষায় ফেডিভারস
Post Reply
AuthorMessage
Arindam Bose lemmy.ml arinbasu@lemmy.ml
Joined: 2022-04-30
Quote

cross-posted from: https://flipboard.social/ap/users/117091719518380268/statuses/117187362544252287

@bengali_convo

অনেক দিন ধরেই ভাবি যে বাংলা ভাষায় আলাপ আলোচনার এবং সমাজ মাধ্যম একটি যুৎসই ফেডিভারসের মাধ্যম হলে উপকার হয়। সমাজ মাধ্যম ও আলাপ আলোচনার মাধ্যম যে একেবারে নেই তা তো নয়, কিন্তু এদের নানান রকমের ব্যাপার আছে, যেগুলো বিবেচনা করা উচিৎ |
এদের মধ্যে সবচেয়ে প্রাচীন নানান রকমের আলোচনার গ্রুপ, তার অনেকগুলোই আজ আর নেই, নয়ত কালের গর্ভে বিলীন, তা না হলে গুগল গ্রুপ [১] তৈরী করে আলোচনা করা যেতে পারে, এমন আরো আছে। আরো কিছু, যেমন গুরুচণ্ডালী [2], খুব জনপ্রিয়, বহু মানুষ নিয়মিত ব্যবহার করেন। তবে গুগল গ্রুপ বলুন বা গুরুচণ্ডালী, এদের সীমাবদ্ধতা হচ্ছে এদের সেই সমাজ মাধ্যমের যে লিঙ্কড আলোচনা, ইত্যাদি সুনিপুণভাবে দেখা যেতে পারে, তার অভাব |
যে কারণে বহু বাংলা ভাষী মানুষ আজকার ফেসবুক বা টুইটার বা ইনস্টাগ্রামের মত সমাজ মাধ্যম ব্যবহার করেন, এঁদের মধ্যে বহু বিখ্যাত লেখক, কবি, রাজনীতিবিদ, এঁরা আছেন, যে কারণে এই মাধ্যমগুলো জনপ্রিয় | তবে বাণিজ্যিক সমাজ মাধ্যম খুব একটা ভাল জিনিস নয়, কারণ এদের algorithm ও ক্ষতিকর ব্যবহার, মানুষের মানসিক ক্ষতির একটা মস্ত কারণ।
সেই দিক থেকে বিবেচনা করলে ফেডিভারস সবচেয়ে ভাল, যদিও এখন আরো নানান মাধ্যম হয়েছে, যেমন ব্লুস্কাই, একেক জনের একেকটি মাধ্যম পছন্দ হবে বৈকি |
সেদিক দিয়ে বিবেচনা করলে দেখা যাবে বাংলা ভাষায় আলাপ আলোচনার জন্য নির্মিত এই গ্রুপটিতে আপনি নানান রকম ভাবে দেখতে পাবেন। ম্যাসটোডন থেকে সরাসরি দেখতে গেলে [@bengali\_convo](https://lemmy.ml/c/bengali_convo) একে সার্চ বাকসয় দিয়ে খুঁজে বের করে ফলো করুন (অনুসরণ করুন), এবং মেসেজ পাঠাতে হলে একে আপনার মেসেজ বাকসে এই গ্রুপের ঠিকানা লিখে দিন | একবার ফলো করলে আপনার ইনবকসে সব আলোচনা, অন্তত যে যে আলোচনা এই গ্রুপটিতে হচ্ছে, সে সব দেখতে পাবেন।
#বাংলা
#ফেডিভারস
[১]: https://groups.google.com/
[2]: https://guruchandali.com/

1   Original
Post Reply
Back to top